November 4, 2026, 10:57 am
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

খুলনায় ছুরি দিয়ে পায়ে আঘাত, পরে গলা কেটে যুবককে হত্যা

Reporter Name

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুজন ছুরি দিয়ে তাঁর বাঁ পায়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহীদের মোড়ে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুজন ছুরি দিয়ে তাঁর বাঁ পায়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, জয় ঢালীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, জয় ঢালীর বিরুদ্ধে রূপসা থানায় বেশ কয়েকটি মামলা ছিল। তাঁর সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।