September 17, 2026, 11:28 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি গাজী সালাউদ্দিনের জামিন নামঞ্জুর

Reporter Name

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে সদর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই নির্দেশ দেন।

তানভীরের পক্ষে জামিনের আবেদন করেন বগুড়া জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আইনজীবী ইজাজ আল ওয়াসী। জামিন নাকচের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আদালতের এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে জামিনের আবেদন করব।’

তিনি আরও বলেন, যে ফেসবুক পোস্টের ভিত্তিতে মামলাটি করা হয়েছে, সেই পোস্ট দেওয়া আইডি ও ব্যবহৃত মোবাইল ফোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতো মধ্যে জব্দ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়া ন্যায় বিচারের পরিপন্থি বলেও মনে করেন তিনি।

সিলেট অঞ্চলে এনসিপির পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনা দেখা দিলে তিনি সেটি মুছে ফেলেন। পাশাপাশি দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরের বাড়ি থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁকে বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান ১০ আগস্ট তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তানভীরের দলীয় পদ ও অব্যাহতির বিষয়ে আইনজীবী ইজাজ আল ওয়াসী বলেন, তাঁকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের আগে তাঁর কাছ থেকে পাওয়া মৌখিক ব্যাখ্যায় দলীয় নেতারা সন্তুষ্ট হয়েছেন। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব নেওয়া সম্ভব হয়নি। লিখিত জবাবের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহারের সুযোগ নেই।