September 17, 2026, 11:25 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ভারতে চিকিৎসা নিতে গিয়ে দেশে ফিরছে সাজু রেবতীর মরাদেহ

Reporter Name

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রেবতী সরকার ও আলিমুজ্জামান সাজু। গত বুধবার রাতে তাদের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। আলিমুজ্জামান সাজুর স্বজনরা এখন অপেক্ষা করছেন মরদেহ দেশে ফেরানোর। এদিকে রেবতী সরকারের দুই সন্তান ভারতে থাকায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে আলিমুজ্জামান সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীদের ভিড়। তাদের মধ্যে কেউ সাজুকে নিয়ে স্মৃতিচারণ করছেন। শেষবারের মত দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকে।

সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, ‘সাজু নার্ভের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে জানতে পারেন কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভাই সাজু মারা গেছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। শনিবার তার ভাইয়ের মরদেহ দেশে আসার সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রেবতী সরকারের দেবর তপন সরকার বলেন, রেবতী আমার দাদার স্ত্রী। চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন। শনিবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু লাশ হয়ে ফিরবে সেটা ভাবিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার সকালে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে সাজুর মরদেহ দেশে প্রবেশ করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ১৫জি মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক।

নিহত বাংলাদেশিরা হলেন আকরাম আলী (৭৪), দেবাশীষ দত্ত (৩৯), আফসানা শিরমিন (২৭), সর্নাশীষ দত্ত (২), বাবু আহমেদ (৩৭), রেবতী সরকার ও এস এম আলিমুজ্জামান। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসোয়ান (১৯) এবং শিলিগুড়ির বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।