September 17, 2026, 10:06 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ; ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব হলরুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে ওই সভা হয়। শনিবার (২২ আগস্ট-২৬) সকালে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামছুজ্জামান, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী ও কবি মুহাম্মদ শফি, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম, আব্দুল মোমিন, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ। সাধারণ সভায় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান ও দপ্তর সম্পাদক মশিয়ার রহমান তাদের বাৎসরিক রিপোর্ট পেশ করেন।

সভায় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ,আইয়ুব খান, অলিয়ার রহমানসহ প্রেসক্লাবের ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে কেশবপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও প্রতিবছর সাধারণ সভার মাধ্যমে সদস্যদের কাছে জবাবদীহিতার রেওয়াজ রয়েছে।