September 17, 2026, 9:48 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

বাগেরহাটে মোংলায় ধর্ষণ মামলা করায় বাদীর বাড়িতে হামলার চেষ্টা

Reporter Name

বাগেরহাটে মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। মামলার মূল আসামিকে গ্রেপ্তারের পর মামলা তুলে নেওয়ার দাবিতে গতকাল শনিবার কিশোরীর নানাবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা না তুললে পরিবারটিকে ভিটেছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতালেই সাংবাদিকদের কাছে এ কথা জানান মামলার বাদী ও কিশোরীর মামা।
এর আগে গত শুক্রবার বিকেলে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা সুমন শিকদারকে আসামি করে মোংলা থানায় মামলা করেন কিশোরীর মামা। পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে সোপর্দ করে।

হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর মামা জানান, বাবা-মা ছাড়া ভাগনিকে তারা নিজেদের সন্তান হিসেবেই বড় করছেন। তবে বিচার চাইতে গিয়ে তারা এখন নতুন আতঙ্কে পড়েছেন। তিনি অভিযোগ করেন, ‘ভাগনি নিয়ে যখন হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য এসেছি; খবর পেলাম আসামির চাচা আব্দুল জব্বারের নেতৃত্বে কয়েকজন দল বেঁধে আমার বৃদ্ধ বাবা-মায়ের ওপর চড়াও হয়েছে। তারা বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে বলেছে, ‘সুমনের অনেক ক্ষমতা; মামলা তুলে না নিলে ভিটেমাটি সরিয়ে এলাকা ছেড়ে চলে যেতে হবে।’ আমার বৃদ্ধ বাবা-মা ভয়ে ঘরের দরজা আটকে কান্নাকাটি করছেন।