September 17, 2026, 9:34 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

মাগুরায় সার-বীজ আত্মসাৎসহ একাধিক অভিযোগ, সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে সার-বীজসহ বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার আয়োজিত এ বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ কারীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের পছন্দের লোকজনকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ সার ও বীজ আত্মসাৎ, সরকারি ধান কেনাবেচায় অনিয়ম, পছন্দের ব্যক্তিদের ফ্যামিলি কার্ড দেওয়া এবং কৃষি প্রণোদনা বিতরণে বৈষম্য করা হচ্ছে।

এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার ও বীজ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তারা হয়রানির শিকার হচ্ছেন। পছন্দের লোকজনকে সুবিধা দেওয়ার কারণে প্রকৃত কৃষকেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিক্ষোভের বিষয়টি নিয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বাস দেওয়া হয়, এলাকাবাসীর উত্থাপিত দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বসে আলোচনা করা হবে। পরে আলী আহমদ নিজে বিক্ষোভ স্থলে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্বাসের কথা এলাকা বাসীকে জানান। তার বক্তব্য শোনার পর বিক্ষোভ কারীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাময়িকভাবে স্থগিত করেন।

বিক্ষোভ কারীরা বলেন, তাদের দাবিগুলো নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সার বীজ বিতরণসহ সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও বৈষম্য বন্ধের দাবি জানান।