September 17, 2026, 10:51 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ডুমুরিয়ায় দিনে দুপুরে আসাবুর শেখের মটরবাইক চুরি, থানায় লিখিত অভিযোগ

Reporter Name

খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামস্থ তালতলা মোড় সংলগ্ন নিছার আলী শেখের ছেলে মো. আসাবুর শেখের সমিতি ঘরের বারান্দা হতে গত ২০ আগস্ট দুপুর ১ টার দিকে গোনালী-বামুন্দিয়া দক্ষিণপাড়া থেকে একটি ওয়ানটেস্ট TVS APACHE RTR 160 সিসি মটরবাইক, যার ইঞ্জিন নম্বর OE4CL2902621 এবং চ্যাসিড নম্বর PS634KE4716N27240 গাড়িটির রং বুলু কালার মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আছাবুর শেখ বলেন, ঘটনার দিন আমার সমিতি ঘরে মটর সাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে আমি স্থানীয় গাবতলা বাজারে জৈনিক ফিরোজের চায়ের দোকানে চা খেতে যাই।পরবর্তীতে আনুমানিক দেড় টার দিকে আমার স্ত্রী আমাকে কল করে বলেন আমি কোথায়, তখন আমি জানাই আমি গাবতলা বাজারে ফিরোজের চায়ের দোকানে আছি। আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করেন আমার মটর সাইকেল কোথায় তখন আমি জানাই সমিতির ঘরে বারান্দায় রাখা।

তখন আমার স্ত্রী আমার বাড়ি সংলগ্ন সমিতি ঘরের বারান্দা হতে অজ্ঞাতনামা লোকজনদেরকে আমার মোটর সাইকেলটি নিয়ে যেতে দেখে চোর চোর বলে ডাক চিৎকার দেয়। তখন আমি সহ স্থানীয় লোকজন আসতে আসতে অজ্ঞাতনামা চোরেরা পালিয়ে যান। আমি তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে চুকনগর পর্যন্ত খোঁজাখুঁজি করে মটর সাইকেলটি পাওয়া যায়নি। পরবর্তীতে গত ২১ আগস্ট ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ডুমুরিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মটরসাইকলটি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ভুক্তভোগী মো. আসাবুর শেখ জানিয়েছেন, ডুমুরিয়া ও খুলনা জেলাসহ বাংলাদেশের যদি কোন ব্যক্তির নজরে আমার শখের মটর বাইকটি আসে তাহলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন। পাশাপাশি এই তথ্যটি শেয়ার করার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী মো. আছাবুর শেখ এর মোবাইল নাম্বার ০১৭১০০২৭৯০৭।