September 17, 2026, 10:33 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

পরেশ দেবনাথ,

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ; যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চারুপীঠ একাডেমির কার্যালয়ে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে।

শনিবার (২৯ আগস্ট-২৬) সকালে চারুপীঠ একাডেমির সভাপতি ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, সভাপতিত্বে এবং চারুপীঠ একাডেমির শিক্ষার্থী প্রত্যয়ী ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, পিটিআই ইন্সট্রাক্টর মিহির হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবলু রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, প্যানাসিয়া বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক বিল্লাল হোসেন এবং সাংবাদিক নূরুল ইসলাম খান। সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় কেশবপুর চারুপীঠ একাডেমি থেকে ১৩৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১১৭ জন জিপিএ ৫ পেয়েছে। বক্তারা বলেন, প্রতিষ্ঠানের এই ঐতিহ্য ধরে রাখতে হবে।