September 17, 2026, 10:05 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ; কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান-এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট-২৬) সকাল ১১ টা থেকে কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ বৃদ্ধা সাহা ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ উন্মুক্তভাবে চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ১১৮ জন ছানী ও ৪ জন অন্যান্য বিশেষ রোগী সনাক্ত করা হয়। তাদের মধ্যে বিনামূল্যে অপারেশনের জন্য ৫৫ জনকে তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয় এবং অবশিষ্ট ৬৩ জন রোগীদেরকে আগামী ৮ সেপ্টেম্বর চক্ষু অপারেশনের জন্য উক্ত হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে পরবর্তীতে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে বলে কতৃপক্ষ জানান। এই চক্ষু ক্যাম্পে মোট ২৪০ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মোঃ শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীসহ অন্যান্য কর্মকর্তা। কেশবপুর স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছে।