September 17, 2026, 9:33 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

দিঘলিয়ার সেনহাটী ইউনিয়ন চেয়ারম্যান জিয়া গাজী বরখাস্ত

Reporter Name

দিঘলিয়া প্রতিনিধি, মোঃ রুবেল শেখ : খুলনার দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৪নং সেনহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুটি উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাউর রহমান ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি যথাক্রমে গত ১৬ মার্চ ২০২৬ এবং ২৯ মার্চ ২০২৬ তারিখে ওই বিল পরিশোধ করেন। সরকার মনে করে, উল্লিখিত অভিযোগের প্রেক্ষাপটে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়েছে। দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।