September 17, 2026, 8:02 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ইসলামে খালি গায়ে ঘুমানো কি জায়েজ, জানালেন শায়খ আহমাদুল্লাহ

Reporter Name

পুরুষদের ডরমিটরি বা একই কক্ষে একাধিক পুরুষ একসঙ্গে ঘুমানোর সময় খালি গায়ে ঘুমানো নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে ইসলামে এটি জায়েজ কি না। এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরের অংশ খোলা রাখতে পারবেন না। এই অংশ অবশ্যই ঢেকে রাখতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শায়খ আহমাদুল্লাহর এক অনুষ্ঠানের ভিডিও বার্তা থেকে এ তথ্য জানা গেছে। জনপ্রিয় এ ইসলামি বক্তা বলেন, তবে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢাকা থাকলে, একজন পুরুষের সামনে আরেকজন পুরুষ খালি গায়ে অর্থাৎ গেঞ্জি বা জামা ছাড়া ঘুমালে শুধু এ কারণে তাকে নাজায়েজ বা গুনাহগার বলা যাবে না। পেট, পিঠ, কাঁধ বা বাহু খোলা থাকাও এ কারণে হারাম হয়ে যাবে না।

তবে শালীনতা, সৌন্দর্য ও পারস্পরিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে সম্ভব হলে শরীর ঢেকে ঘুমানো উত্তম। বিশেষ করে এমন পোশাক পরা উচিত, যাতে ঘুমের মধ্যে অসাবধানতাবশত সতরের অংশ খুলে যাওয়ার আশঙ্কা না থাকে। অতএব, সতর ঢাকা থাকলে পুরুষের খালি গায়ে ঘুমানো জায়েজ; তবে শালীনতার স্বার্থে শরীর ঢেকে রাখা উত্তম।