রেকর্ডের পর রেকর্ড গড়ছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে তাঁর ট্রিপল সেঞ্চুরিতেই ইতিহাস লেখা হয়ে গিয়েছিল। বিদেশের মাটিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। হৃদয়ের আগে বাংলাদেশের আর দুজন ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩৪ রান ছিল তামিম ইকবালের। তাঁর ওই রেকর্ডও ছাড়িয়ে গেছেন হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত ৩৪৭ রানে।
বিস্তারিত আসছে