September 17, 2026, 10:46 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

তেরখাদা উপজেলার বিভিন্ন বিল জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

Reporter Name

সাগর কুমারবাড়ই , তেরখাদা ( খুলনা ) প্রতিনিধি ; তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২ রা সেপ্টেম্বর খুলনার তেরখাদায় বিকেল ৩টার দিকে প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এ উপলক্ষে ভুতিয়ার বিল পাড়ে তেরখাদা মান্দুরে এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান।

অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক অহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও জেলা যুবদলের যুগ্মা আহবায়ক গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। পরে ভুতিয়ার বিলে এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।