পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ-উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর-২৬) সকাল ১০ টায় কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে ১০টায় স্মরণসভার শুরুতে মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত কমরেড নিজাম উদ্দিন-এর স্মৃতিস্তম্ভে স্মৃতিরক্ষা পরিষদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, মাদারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিবার ও বিভিন্ন সংগঠন, ব্যাক্তি বিশেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং- ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে থেকে প্রতিবছর ওই তারিখে জাঁকজমকপূর্ণভাবে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।