যশোর প্রতিনিধি: “মাদক ও সন্ত্রাসকে না বলি, খেলাধুলায় জীবন গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ১৩ নং কচুয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামে তরুণ ও যুবসমাজের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
– জনাব মশিয়ার রহমান খান, সভাপতি, কচুয়া ইউনিয়ন বিএনপি
– জনাব আব্দুল মজিদ মোল্লা, সভাপতি, ০৮ নং ওয়ার্ড বিএনপি
– জনাব আফসার আলী, সাধারণ সম্পাদক, ০৮ নং ওয়ার্ড বিএনপি
– জনাব রনি ইসলাম, সদস্য সচিব, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
– জনাব রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, কচুয়া ইউনিয়ন যুবদল
এছাড়াও ধারাবিবরণীতে ছিলেন মোঃ সুজাত হোসেন, সদস্য, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মাদক ও সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে দেয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল ফাইনাল। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।