শেখ নাসির উদ্দীন, খুলনাঃ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় বসুপাড়া নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ২৫ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ডাক্তার আয়নাল মোল্লার সভাপতিত্বে ও মোঃ নাজমুল ইসলাম এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সালিম হোসাইন, সোনাডাঙ্গা সভাপতি নুরুজ্জামান বাবুল।
আরো উপস্থিত ছিলেন কে এম রশীদ আহমাদ, আব্দুল আজিজ, ডাঃ মোঃ শামীম হায়দার, মোঃ শাহীদ, হাফেজ সোলায়মান, মোঃ নুরুল করীম প্রমুখ। প্রধান অতিথি আগামী ২০২৭-২৮ এর জন্য ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে কে এম রশীদ আহমাদ, সহ-সভাপতি ডাঃ আয়নাল মোল্লা, সহ-সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, জয়েন্ট সেক্রেটারী হাফেজ সুলায়মান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ শহীদ ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শামীম হায়দার এর নাম ঘোষণা করেন।