September 19, 2026, 4:38 am
শিরোনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয় তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত, ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্কে ফের তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা প্রেম করে বিয়ে বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্ত্রী অ্যাটর্নি অফিসের কেউ অর্থ পাচারে জড়িত থাকলে ব্যবস্থা যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

Reporter Name

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রতন নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ নম্বর বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে আটক করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু ও বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রামে সামাজিক দল গঠন নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই সূত্র ধরে সকালে দিপু সমর্থক দলিলপুর গ্রামের রতন নামের এক ব্যক্তি জমিতে সার ছিটাতে গেলে জামিরুল সমর্থকরা তাকে কুপিয়ে আহত করেন। এ ঘটনা জানাজানি হলে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় রতন শেখ, মনজের শেখ, হামিদ শেখ, ইকবাল শেখ, মুন্নাফ শেখ, লালচাঁদ শেখ, রাব্বি শেখ, রাজিব শেখসহ অন্তত ১০ জন আহত হন। রানা আহমেদ নামের এক ব্যবসায়ী বলেন, দিপুর সমর্থকরা আমার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। এলাকায় কী হয়েছে, তা আমি জানিনা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা বলেন, দলিলপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় দলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে আটক করা হয়েছে।