September 17, 2026, 8:23 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

পৌনে এক ঘণ্টায় ২ জনের লাশ উদ্ধার

Reporter Name

রাজধানীর জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত থেকে পৌনে এক ঘণ্টার মধ্যে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে তাদের পরিচয় শনাক্ত হয়নি।

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের পাশে অজ্ঞাত এক পুরুষ অচেতন অবস্থায় পড়েছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আনুমানিক পৌনে এক ঘন্টা পর জাতীয় ঈদগাহের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতে আরেক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

শাহবাগ থানার এসআই তৌফিক হাসান বলেন, দুইজনই ভবঘুরে। দু’জনই ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন। পৃথকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একজনের বয়স আনুমানিক ৪৫ ও আরেকজনের ৬৫ বছর।