September 17, 2026, 8:23 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

কুমিল্লা নগরীতে অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওত পেতে থাকার কথা স্বীকার করেছে। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব খান, ইমন, সাকিব ও শরিফ, নাহিদ, রকি, ইয়াছিন, জাহিদ, সোহেল ও রবিন। গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।