September 17, 2026, 8:01 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল সদর থানার বড় বাশালিয়া এলাকার বাবলু মিয়া (২৮), বাগীল এলাকার মো. মনির হোসেন (৩০), সখিপুরের জেলখানা মোড় এলাকার নূর সাফায়েত ইপ্তি (২৪) এবং তালেপাবাদ এলাকার শামীম আল মামুন (২৯)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য এজেন্ট সিম সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা অর্থের বিনিময়ে সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের কাছে সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো। ১৭ মে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে মামলাটি করা হয়।

মামলার তদন্তে জানা যায়, অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন নেওয়ার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করা হতো। সিআইডি তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে। এ ঘটনায় এর আগে বিভিন্ন সময়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। নতুন করে গ্রেপ্তার করা চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-লেনদেন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

অনলাইন জুয়া ও বেটিং থেকে মানুষকে বিরত থাকার পাশাপাশি এ ধরনের অবৈধ কার্যক্রমে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে সিআইডি।