November 4, 2026, 10:36 am
শিরোনাম:
কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি

বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা নিষিদ্ধের গুজবে নীরবতা ভাঙল রিয়াল

Reporter Name

সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের আচরণ নিয়ে বাড়তে থাকা গুজবের অবসান ঘটাতে একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ চলাকালে জাতীয় প্রতীক প্রদর্শন করা থেকে সমর্থকদের বিরত রাখার দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা প্রদর্শন করা যাবে না। রিয়ালের বিরুদ্ধে এমন নির্দেশনা দেওয়ার অভিযোগ ওঠে। দ্রুত তা ডিজিটাল প্ল্যাটফর্ম ও ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। লা লিগা জায়ান্টরা সোশ্যাল মিডিয়া ও তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়া জানিয়েছে।

এই গুজবের সরাসরি জবাব দিতে ক্লাব সোমবার সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে। এই গুজব ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে ক্লাব ও অনুগত সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে এমন আশঙ্কা মাদ্রিদ ক্লাবের। তাই কর্তৃপক্ষ এতে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করেছে।

ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ পতাকা কিংবা সায়ত্ত্বশাসিত অঞ্চল বা শহরের পতাকা নিয়ে প্রবেশে ক্লাব নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। পরিস্থিতি মূল্যায়নে ক্লাব কোনো রাখঢাক না রেখেই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে। বিবৃতিতে স্প্যানিশ ক্রীড়া পরিচয়ের প্রতিনিধি হিসেবে ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্য পরিষ্কার ছিল। রিয়ালের মাঠে আঞ্চলিক ও জাতীয় গর্ব প্রকাশে ভক্তরা যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও নিশ্চিত করেছে তারা।