দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ: খুলনার দিঘলিয়া উপজেলা ইজিবাইক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দৌলতপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।নবগঠিত কমিটিতে রাজিব শেখ-কে সভাপতি, মোঃ হালিম খলিফা-কে সাধারণ সম্পাদক এবং হাফিজুর মোড়ল-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
সব মিলিয়ে নবগঠিত কমিটিতে মোট ৩৯ জন সদস্য রয়েছেন। নবকমিটির নেতৃবৃন্দ ইজিবাইক চালকদের কল্যাণ, অধিকার রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমিতির নেতৃবৃন্দ বলেন, ইজিবাইক চালকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। নবগঠিত কমিটি প্রকাশের মধ্য দিয়ে ইজিবাইক চালকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষদিকে নবকমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।