September 17, 2026, 9:37 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

চট্টগ্রামে কাউন্টার টেরোরিজম ও পুলিশের অভিযানে ৬৫ বিদেশি আটক, ঘটনা কী

Reporter Name

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তানসহ আরো কয়েক দেশের নাগরিক থাকতে পারেন বলে খুলসী থানার ওসি আব্দুর রহিম জানান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ওই ভবন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম।

খুলসী থানার ওসি আব্দুর রহিম জানান, ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬৫জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসছে পরীক্ষা নিরীক্ষার পরে বিস্তারিত বলা যাবে।

পুলিশের ধারণা, এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করলে আটক ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ, তাদের বাংলাদেশে আসার উদ্দেশ এবং ভবনটিতে তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।