September 17, 2026, 11:38 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : “সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হলো মণিরামপুর সাহিত্য পরিষদের ১০০ তম আসর।  শুক্রবার (১১ সেপ্টেম্বর-২৬) বিকেলে পৌর শহরের অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে এবং কবি শফিক শিমু-এর প্রাণবন্ত সঞ্চালনায় এ সাহিত্য আসরটি পরিচালিত হয়।

শততম এই বিশেষ আসরে স্থানীয় বহু কবি, সাহিত্যিক ও সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্বাস উদ্দীন, শান্তনু চক্রবর্ত্তী, মোঃ আব্দুর রশিদ খোকন, অন্তরা ইসলাম, ফারদিন আহমেদ, মোঃ আল শাহরিয়া, সাংবাদিক শাহাজান শাকিল, নাজমুল হুদা, সায়ফুল আলম, হুমায়ুন কবিরসহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা।

অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যের বিকাশ, গঠনমূলক চর্চা এবং তরুণদের সাহিত্যমুখী করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য পর্যালোচনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে কবি সাহিত্যিকদের শতস্ফুর্ত উপস্থিতিতে শততম আসরটি মিলনমেলায় পরিণত হয়।