September 17, 2026, 10:32 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা পাবলিক মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার প্রত্যয়ে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলমগীর ছিদ্দিক। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং ৩ নম্বর ওয়ার্ডের বায়সার মোড়ের যুবসমাজের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন।

এ সময় মোঃ আলমগীর ছিদ্দিক বলেন, “খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে নিজেদের সম্পৃক্ত রাখুক এবং মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক।” শিক্ষিত ও গ্রাজুয়েট সম্পন্ন আলমগীর ছিদ্দিক বলেন, দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। সুযোগ পেলে কেশবপুর পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের জন্য কাজ করতে চান

স্থানীয় যুবসমাজের সদস্যরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।