September 17, 2026, 10:15 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোনালী এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড গোনালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সরদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড গোনালী বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম। সমাবেশে বক্তারা ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

বক্তারা রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও হামলা বন্ধের আহ্বান জানান। এ সময় তাঁরা ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি হোসেন জয়ার্দার, সহ-সভাপতি শেখ রেজোয়ান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, শেখ আশরাফ হোসেন, হাফিজুর রহমান বিশ্বাস, সরদার আশরাফ আলী মাস্টার, যুবদল নেতা ফরিদুর রহমান উজ্জ্বল ও মহিলা দলের নেত্রী পিয়ারী সুলতানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাছুদুর রহমান, কবির শেখ, বক্কার শেখ, আলমগীর, কারিমুল শেখ, সাকিল কাগতি ও শাহিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।