September 21, 2026, 1:10 am
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

Reporter Name

অভিনয়ের পাশাপাশি নাচের অভিনব পরিবেশনা দিয়ে অগণিত দর্শকহৃদয় জয় করেছেন তামান্না ভাটিয়া। সাম্প্রতিক বছরগুলোয় বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত তারকাকে অভিনয়ের বদলে নাচের জন্য গুরুত্ব দেওয়া শুরু করেছেন নির্মাতারা। যে কারণে বেশ কিছু সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তামান্নার। এতে করে তাঁর অভিনয় ক্যারিয়ার খানিকটা ভাটার মুখে পড়েছে। যে কারণে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তামান্না। নির্বাচন করছেন এমন কিছু সিনেমা, যেখানে তাঁকে ভিন্নরূপে দেখা যাবে।

সেই ভাবনা থেকে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমাটি। সম্প্রতি মুম্বাইয়ে এ সিনেমার প্রথম ঝলক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর, পরিচালক দীপক কুমার মিশ্রর পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেও। সেখানে এ সিনেমা সম্পর্কে খোলাখুলি কথাও বলেছেন তামান্না।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’র গান নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তামান্না ভাটিয়া। সিনেমার প্রথম ঝলক প্রকাশ অনুষ্ঠানে গান নিয়ে কথা বলেন তিনি। তামান্না জানান, ১৫ সেপ্টেম্বর তাঁর বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজার পরে তাঁর পুরোহিত গানের ভিডিওটি দেখেন। গানটিতে ছট পূজার নানা আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন। এমনকি সিনেমাটি সবাই মিলে দেখতে যাওয়ার কথাও জানান।

তামান্না বলেন, ‘আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। তিনি বলেছেন, এই সিনেমা আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি খুব খুশি।’

অভিনেত্রী আরও জানান, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিকই, তবে সিনেমার মূল বিষয় বনদেবীকে ঘিরে। তামান্নার কথায়, ‘ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ।’ সিনেমায় ছট পূজার যে চিত্রায়ণ তুলে ধরা হয়েছে, তা বড়পর্দায় দর্শকের নজর কাড়বে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।