September 17, 2026, 11:27 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

হলিউড তারকারা ছুটে বেড়াচ্ছেন টরন্টোর বিভিন্ন রেস্তোরাঁয়

Reporter Name

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-টিফের পর্দা উঠতেই তারকাদের আনাগোনায় বদলে গেছে শহরের চেনা চিত্র। লালগালিচা, সিনেমার প্রদর্শনী আর সংবাদ সম্মেলনের পাশাপাশি উৎসব ঘিরে জমে উঠেছে পার্টি ও আড্ডা। হলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের তারকারা ছুটে বেড়াচ্ছেন টরন্টোর বিভিন্ন রেস্তোরাঁ ও অভিজাত আয়োজনে। টিফের চলতি আসরের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে। এরই মধ্যে শহরের বেশ কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁ ও হোটেলে তারকাদের দেখা মিলেছে বলে জানিয়েছে টরন্টোভিত্তিক সংবাদমাধ্যম ব্লগটিও।

কিং ওয়েস্টের জনপ্রিয় ভিনাইল বার ভিনিতে এরই মধ্যে দেখা গেছে ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স, তাঁর মেয়ে কোকো আরকুয়েট, অভিনেত্রী প্যাট্রিশিয়া আরকুয়েট, ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত ডেভিড হারবার এবং হলিউড তারকা লিয়াম নিসনকে। টিফের বিভিন্ন সিনেমার পার্টির জন্য জায়গাটি বেশ পরিচিত।

একই এলাকার ইতালিয়ান রেস্তোরাঁ ক্যাসিয়াসও এবার তারকাদের আড্ডার অন্যতম ঠিকানা। ক্যামপারির সিনেমা সেন্টার সেখানে আয়োজন করায় তারকাদের উপস্থিতি বেড়েছে আরও। এরই মধ্যে সেখানে দেখা গেছে ক্যালেব হেরন, জুয়ি ডেসানেল, জেমস ম্যাকঅ্যাভয়, লিলি-রোজ ডেপ, রেবেল উইলসন, মিশেল ইয়ো ও কোল স্প্রাউসকে।

অন্যদিকে কিং ওয়েস্টের গ্ল্যামারাস ইতালিয়ান রেস্তোরাঁ প্রিমাডোনায় হয়েছে একাধিক সিনেমার আফটার পার্টি। ‘এভরিবডি ওয়ান্টস টু ফাক মি’ সিনেমার পার্টিতে ছিলেন ‘কিংসম্যান’খ্যাত ট্যারন এগারটন। একই জায়গায় ‘দ্য হাউসওয়াইফ’ সিনেমার আয়োজনে উপস্থিত ছিলেন নাওমি ওয়াটস, মাইকেল ইমপেরিওলি, টাই শেরিডান ও লুক ইভান্স।

টরন্টোর থাই রেস্তোরাঁ পাইও তারকাদের পছন্দের তালিকায় রয়েছে। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা চার্লি হিটন সেখানে খেতে গেছেন। দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা সাং কাংকেও দেখা গেছে এই রেস্তোরাঁয়। শুধু রেস্তোরাঁ নয়, তারকাদের আনাগোনায় সরগরম বিষা হোটেলও। ডেডলাইনের পোর্ট্রেট স্টুডিও সেখানে বসায় নিয়মিতই তারকাদের দেখা মিলছে। এরই মধ্যে সেখানে হাজির হয়েছেন সিনথিয়া এরিভো, জেনিফার কুলিজ, লিলি-রোজ ডেপ ও জন হ্যাম।

এবার টিফের আয়োজনে আরও একটি পরিচিত নাম-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজনীতি থেকে চলচ্চিত্র প্রযোজনায় পা রাখা ট্রুডোকেও উৎসবের ব্যস্ততার মাঝে সময় কাটাতে দেখা গেছে। তাঁর পছন্দের জায়গা ছিল কিং ওয়েস্টের জাপানি রেস্তোরাঁ হ্যালো নোরি।

এদিকে টরন্টোর কিইন রেস্তোরাঁয় ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা। আসন্ন ‘এয়ারবাড’ টিভি সিরিজের নির্মাতারা সেখানে খেতে গিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন সিরিজটির ‘তারকা’কেও একটি কুকুর। রেস্তোরাঁটির সহ-মালিক জেফ রেগুলারের সঙ্গে সেই বিশেষ অতিথির সাক্ষাতের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।