September 18, 2026, 10:44 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

জনপ্রিয় অভিনেত্রী বিয়ে করছেন মিমি, পাত্রকে ঘিরে গুঞ্জন

Reporter Name

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। গুঞ্জন অনুযায়ী, উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর।

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে বলেও খবর ছড়িয়েছে। তবে মিমির বিয়ের খবরের সবচেয়ে বড় কৌতূহল তাঁর হবু বরকে ঘিরে। টলিপাড়ায় গুঞ্জন, পাত্র নাকি বিনোদন জগতের কেউ নন। তিনি পেশায় একজন নৌ-কর্মকর্তা, নাম সিদ্ধার্থ।

এমনকি মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে বলেও খবর এসেছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রী কিংবা কথিত হবু বর কেউ এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। মিমির সহকারীও বিয়ের খবরের সত্যতা স্বীকার করেননি।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিমির দেওয়া কিছু মন্তব্য থেকেই নতুন করে বিয়ের জল্পনা তৈরি হয়েছে। যদিও সেসব মন্তব্যে সরাসরি বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি অভিনেত্রী।

উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন মিমি। এরপর একের পর এক কাজের মাধ্যমে টলিউডে নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি। দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন আরও একটি সিনেমার কাজের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই মিমির বিয়ের খবর ছড়িয়ে পড়ায় টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। তবে সত্যিই আগামী ডিসেম্বরে কালিম্পংয়ে বসছে কি না মিমির বিয়ের আসর, আর সিদ্ধার্থই তাঁর জীবনসঙ্গী হচ্ছেন কি না সেসব প্রশ্নের উত্তর মিলবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরই।

সূত্র: দ্য ওয়াল