September 21, 2026, 5:25 am
শিরোনাম:
হিমাগারে পড়ে আছে আলু বাড়ছে লোকসানের বোঝা কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি

শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Reporter Name

সখীপুরে পারিবারিক কলহের জেরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তারকে আটক করে সখীপুর থানা হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে ভালুকা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা শাহীন মিয়া বাদী হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আকলিমাকে একমাত্র আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

জানা গেছে, গত বুধবার রাতে সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ গ্রামের খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকায় শিশু আশরাফুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। রাত ২টার দিকে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে ক্ষিপ্ত হয়ে হত্যায় জড়িত মা আকলিমাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন স্বজন-প্রতিবেশীরা। একই ঘটনায় মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারের আগের স্বামীর মেয়ে সিদরাতুল।

এলাকার লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন মিয়া ২৫ বছর আগে নাছিমা আক্তার নামে এক নারীকে প্রথম বিয়ে করেন। গত ২৫ বছরেও নাছিমার গর্ভে সন্তান না হওয়ায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করান। আকলিমা ও নাছিমা পাশাপাশি বাড়িতে থাকেন। বিয়ের পর থেকেই আকলিমার আগের স্বামীর মেয়ে সিদরাতুলকে লালন-পালন করতেন নাছিমা। কিন্তু এটি আকলিমা ভালো চোখে দেখতেন না। বিষয়টি নিয়ে শাহীনের সঙ্গে আকলিমার ঝগড়া-বিবাদ হতো। এর জের ধরেই ছেলে-মেয়েকে কুপিয়ে জখম করেন আকলিমা আক্তার। হাসপাতালে নেওয়ার পর ছেলে আশরাফুল মারা যায়। গুরুতর আহত মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন সমকালকে জানান, শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এই মামলার একমাত্র আসামি আকলিমা আক্তারকে ঘটনার পর রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।