September 19, 2026, 2:38 pm
শিরোনাম:
পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের হাডুডু ম্যাচ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -৩ ক্রিসেন্ট আলিম মাদ্রাসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার ওসি রাশেদুল আলমের উদ্যোগে বদলে যাচ্ছে কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেলায় যাওয়া নিয়ে অভিমান, গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর প্রতিবেশী ভারত-বাংলাদেশ সুসম্পর্কের জন্য যা করণীয়

ডুমুরিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -৩

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি ; ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে। শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস‌আই কাজি হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালায়।এ সময় উপজেলার কোমরাইল এলাকার আশরাফ মোড়লের ছেলে আসলাম মোড়ল ওরফে ইশা (৩২) কে আটক করে।

পর তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার আসামি সন্ত্রাস বিরোধী আইন ২০১২ এর মূল পরিকল্পনাকারী কয়রা উপজেলায় দশহালিয়া গ্রামের স্বপন মিস্ত্রীর ছেলে সুদর্শন মিস্ত্রী (২০) ও পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার শেখ জাকারিয়া আল মামুন মুন্নার ছেলে শেখ তানভীর রহমান তামিম (১৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।