September 23, 2026, 6:03 am
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা খুবির সাবেক দুই শিক্ষার্থী গ্রেপ্তার বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় ও ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী ভারত ট্রেনে অগ্নিসংযোগের দায় রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন নিন্দা জামায়াতের সকল প্রকার জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি অসময়োচিত, অসংবেদনশীল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত ‘রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়া যাইবা, ফোন কইরা দেব’-ফজলুর রহমান তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর-২৬) আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীর মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য: “Invest in Peace: For Everyone, Everywhere, Every Day” বাংলা: “শান্তিতে বিনিয়োগ করুন—সবার জন্য, সর্বত্র, প্রতিদিন।”

আলোচনা সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সংঘাত ও সহিংসতা পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক মোঃ জাকির হোসেন। এছাড়াও কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শান্তিকামী নাগরিকরা উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক শান্তি দিবসের এই কর্মসূচির মাধ্যমে কেশবপুরে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।