September 23, 2026, 5:42 am
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা খুবির সাবেক দুই শিক্ষার্থী গ্রেপ্তার বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় ও ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী ভারত ট্রেনে অগ্নিসংযোগের দায় রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন নিন্দা জামায়াতের সকল প্রকার জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি অসময়োচিত, অসংবেদনশীল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত ‘রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়া যাইবা, ফোন কইরা দেব’-ফজলুর রহমান তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Reporter Name

বাগেরহাটের রামপালে যুবক আহাদ আহমেদ ইতু হত্যা মামলার প্রধান দুই আসামিকে খুলনার ফুলতলা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। মঙ্গলবার ভোরে ফুলতলা উপজেলার লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- মামলার প্রধান আসামি বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ। তারা দুজনই রামপালের কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে।

রামপাল থানা সূত্রে জানা যায়, রোববার রাতে আহাদ আহমেদ ইতুকে কয়েকজন ব্যক্তি পিটিয়ে রক্তাক্ত করেন। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, হত্যার পর থেকেই এসআরবি ছায়া তদন্ত শুরু করে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আইনগত কার্যক্রম পুলিশ করবে।