September 23, 2026, 5:43 am
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা খুবির সাবেক দুই শিক্ষার্থী গ্রেপ্তার বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় ও ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী ভারত ট্রেনে অগ্নিসংযোগের দায় রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন নিন্দা জামায়াতের সকল প্রকার জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি অসময়োচিত, অসংবেদনশীল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত ‘রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়া যাইবা, ফোন কইরা দেব’-ফজলুর রহমান তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কেশবপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রেসক্লাব দখলের অভিযোগ

Reporter Name

যশোরের কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক লোক সমাজ-এর কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ-এর কেশবপুর প্রতিনিধি আবদুল্লাহ আল ফুয়াদ এবং নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের খবর-এর কেশবপুর প্রতিনিধি মেহেদী হাসান জাহিদসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

রোববার দুপুরে ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল বহিরাগত কেশবপুর প্রেসক্লাবে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সামনে রেখে প্রস্তুতির কাজে ব্যস্ত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ক্লাবের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

হামলার পর অভিযুক্তরা প্রেসক্লাব ভবন দখল করে বহিরাগতদের নিয়ে ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে। এতে মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং ওয়াজেদ আলী খান ডাবলুসহ ৫১ জনকে সদস্য করা হয়েছে। অভিযোগ রয়েছে, দৈনিক দিনকালের কেশবপুর প্রতিনিধি মাহাবুর রহমান ছাড়া কমিটির অন্য সদস্যরা প্রেসক্লাবের সদস্য নন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মেহেদী হাসান জাহিদ বলেন, ‘হঠাৎ বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা ও মারধর করে। হামলায় জয়দেব চক্রবর্তী ও আবদুল্লাহ আল ফুয়াদ গুরুতর আহত হলে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফউজ জামান অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতরা এসে মব তৈরি করে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁদের ক্লাবের ভেতরে আটকে রাখা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘সাংবাদিকদের মধ্যে একটি বিরোধ চলছে। আমার ফোর্স সেখানে গিয়েছিল। আমরা তাঁদের থানায় আসতে বলেছি। দুই পক্ষের সঙ্গে বসে আলোচনা করব।’ হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না। এমন ঘটনা ঘটলে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।’