September 23, 2026, 6:08 am
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা খুবির সাবেক দুই শিক্ষার্থী গ্রেপ্তার বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় ও ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী ভারত ট্রেনে অগ্নিসংযোগের দায় রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন নিন্দা জামায়াতের সকল প্রকার জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি অসময়োচিত, অসংবেদনশীল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত ‘রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়া যাইবা, ফোন কইরা দেব’-ফজলুর রহমান তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

Reporter Name

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ বুধবার থেকে তিন ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক আব্দুল মমিন সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং পরেরদিন শুক্রবার তিনধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ হওয়ার কথা ছিল। আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিলো ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে আসে সংস্থাটি। পরে নভেম্বর তপশিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে তারা।