November 5, 2026, 9:15 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিতে পাকিস্তান

Reporter Name

বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেট ইভেন্টের পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে সারাদিন বৃষ্টির কারণে ম্যাচের টসও করা সম্ভব হয়নি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে হংকংকে পেছনে ফেলে সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার তারা বাংলাদেশ অথবা মালয়েশিয়ার মুখোমুখি হবে।

এর আগে উচ্চ র‍্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়ে এবং ওমানের কাছে ৪১ রানে হেরে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছিল হংকং। টি-টোয়েন্টি সংস্করণে দল দুটির এটি তৃতীয় দেখা হওয়ার কথা ছিল। এর আগে ২০২২ এশিয়া কাপ ও ২০২৩ এশিয়ান গেমসে হংকংকে হারিয়েছিল পাকিস্তান।