November 4, 2026, 5:12 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

শেখ নাসির উদ্দীন, খুলনা : আগামী ৬ নভেম্বর শুক্রবার পাওয়ার হাউজ মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর নগর সম্মেলন অনুষ্ঠিত হবে। নগর সম্মেলন সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠক বুধবার (৪ নভেম্বর) আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম নাসীবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর যুগ্ন সাধারন সম্পাদক মাওঃ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ ডালিম হাওলাদার, মোঃ জাহাঙ্গীর আলম সহ থানা ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ। সভায় ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলের জন্য ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।