November 4, 2026, 5:10 pm
শিরোনাম:
৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর

Reporter Name

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ৬ং ওয়ার্ডের হিতামপুর গ্রামের মিনারুল ইসলাম ,সাহিন মোড়ল,সবুর গাজী,কুদ্দুস আলীসহ ৬/৭ শরিকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বুধবার দিনব্যাপী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, কাজী সোহাগ, গাজী কামাল হোসেন, কাজী সিফাত উল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান:বহুদিনের এই বিরোধের কারণে এলাকায় চলাচল ও কৃষিকাজে বিঘ্ন হচ্ছিল। ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে সমাধানে একমত হন। এবং ভবিষ্যতে কোনো বিরোধ না করার অঙ্গীকার করেন। এলাকাবাসী দীপঙ্কর অধিকারীর এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।