November 4, 2026, 11:23 am
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

প্রধানমন্ত্রীর মঞ্চের সামনে খালেদা জিয়ার ছবি, ব্যানারে রবীন্দ্রনাথের পঙক্তি

Reporter Name

‘নয়নসম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কি কেবলই ছবি’ কবিতার এই পঙক্তি লেখা একটি বিশাল কালো ব্যানার সবার নজর কাড়ছে ফেনীর পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই মঞ্চের সামনে টাঙানো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশাল ছবির ব্যানারটি আলাদা আবহ তৈরি করেছে। ব্যানারে রবীন্দ্রনাথের ওই পঙক্তির মাধ্যমে প্রয়াত নেত্রীর শারীরিক অনুপস্থিতির মধ্যেও মানুষের স্মৃতিতে তার উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

ব্যানারটির সামনে দাঁড়িয়ে অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক স্কুলশিক্ষক বলেন, ‘প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চোখের সামনে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানুষের মনের গভীরে তার উপস্থিতি কতটা তীব্র ও গভীর হতে পারে, এই পঙক্তির মাধ্যমে সেটিই প্রকাশ পেয়েছে।’

ফেনী-১ আসনের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া অঞ্চল খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে।

খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে পরশুরাম ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। তার জীবদ্দশায় সেখানে বিভিন্ন জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ স্লোগান শোনা যেত। তার মৃত্যুর পর সেই রাজনৈতিক স্মৃতিই এখন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে সামনে এসেছে।

এদিকে, যে স্থানে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। বন্যা ও নদীভাঙন থেকে ফেনীর বিস্তীর্ণ এলাকার মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

১৯৯১ সাল থেকে ফেনী-১ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া। বিভিন্ন নির্বাচনে তিনি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেও ফেনী-১ আসনটি নিজের জন্য রেখে দিয়েছিলেন।

স্থানীয়দের কাছে খালেদা জিয়ার সঙ্গে ফেনীর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়; তার পৈতৃক বাড়ি ও দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এ অঞ্চলের মানুষের স্মৃতিতেও তিনি জড়িয়ে আছেন। তাই প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির ব্যস্ততার মধ্যেও মঞ্চের সামনে টাঙানো তার ছবির ব্যানারটি হয়ে উঠেছে আলাদা আলোচনার বিষয়।