স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সরদার আবু সালেহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে ডুমুরিয়ার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু সালেহ খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং খালিশপুর পলিটেকনিক কলেজের সাবেক ভিপি ।
তিনি ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামে হারুন অর রশিদের বাগানবাড়ির গোয়ালঘরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগ তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোপনে সমবেত হন। এই সংগঠিত হওয়ার
ঘটনার জের ধরে পরবর্তীতে দায়ের করা মামলায় (অজ্ঞাতনামা) আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।