November 4, 2026, 12:24 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

খুলনায় বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

Reporter Name

খুলনায় মো. ইকবাল মোল্লা নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর লবণচরার হঠাৎ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইকবাল খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। তিনি ইসলামপাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি ইকবাল মোল্লাকে গুলি করে। এতে তার হাঁটুতে গুলি লাগে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২-এর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক সাহেদ বলেন, ইকবালের পায়ে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে হামলার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ইকবাল মোল্লার মেয়ের সঙ্গে আবির নামে এক যুবকের বিয়ে হয়েছিল। প্রায় তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে হামলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।