ডুমুরিয়া প্রতিনিধি ; ডুমুরিয়ায় পশ্চিম শোভনা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক, জামায়াত ইসলামী শোভনা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা আওসাফুর রহমান (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)।শনিবার ভোর ছয়টায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই কন্যা,মা,দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন জোহর নামাজ বাদ মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে শোভনা পশ্চিম পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত থেকে আলোচনা করেন জামায়াত ইসলামী খুলনা জেলা সূরা সদস্য এ্যাডভোকেট মাওলানা আবু ইউসুফ মোল্লা,অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম,উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মুখতার হুসাইন,নায়েবে আমির মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন,তাবলীগ জামাত আমির সরদার হাবিবুর
রহমান, সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গণি,মাদ্রাসা সুপার মাওলানা এসএম জাকির হোসেন,শিক্ষক শেখ মোসলেম উদ্দিন,মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান শেখ,সরদার হাফিজুর রহমান ও মৃতের সহোদর শেখ রেজাউল করিম। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি গোলাম পরওয়ার সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।