November 6, 2026, 12:20 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Reporter Name

সাব্বির খান ডালিম : “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউস ডে-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় থানা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সভা সঞ্চালনা করেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এস আই মুন্সী পারভেজ হাসান। প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফকরুল আলম। বক্তব্য রাখেন চুকনগর বাজার বণিক সমিতি সভাপতি শহিদুল ইসলাম মোড়ল, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর যৌথ দূর্ঘটনা প্রতিরোধ কমিটির সভাপতি মোড়ল আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ও

ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, আটলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা ইভান গাজী, চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিব হাসান, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন, মিঠু সরদার, হযরত আলী, জিল্লুর রহমান প্রমুখ।