November 4, 2026, 11:40 am
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

শোভনা ইউনিয়ন জামায়াত ইসলামী সেক্রেটারী মাওলানা আওসাফুরের  মৃত্যুতে শোক

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি ; ডুমুরিয়ায় পশ্চিম শোভনা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক, জামায়াত ইসলামী শোভনা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা আওসাফুর রহমান (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)।শনিবার ভোর ছয়টায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই কন্যা,মা,দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন জোহর নামাজ বাদ মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে শোভনা পশ্চিম পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত থেকে আলোচনা করেন জামায়াত ইসলামী খুলনা জেলা সূরা সদস্য এ্যাডভোকেট মাওলানা আবু ইউসুফ মোল্লা,অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম,উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মুখতার হুসাইন,নায়েবে আমির মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন,তাবলীগ জামাত আমির সরদার হাবিবুর

রহমান, সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গণি,মাদ্রাসা সুপার মাওলানা এস‌এম জাকির হোসেন,শিক্ষক শেখ মোসলেম উদ্দিন,মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান শেখ,সরদার হাফিজুর রহমান ও মৃতের সহোদর শেখ রেজাউল করিম। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি গোলাম পর‌ওয়ার সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।