November 6, 2026, 12:23 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name

খুলনার পাইকগাছা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ষষ্ঠীতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ গোলদার রাড়ুলী ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। সোমবার সন্ধ্যার পর তিনি নিজ বাড়ির নিকটস্থ ষষ্ঠীতলা বাজারে যান। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, একটি বিশেষ মামলার তদন্তের অংশ হিসেবে তাকে সন্দেহ ভাজন (সন্দিগ্ধ) আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল বলেন, তাকে একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।