November 6, 2026, 12:30 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনায় সিআইডি পরিদর্শকের মৃত্যু

Reporter Name

​এস কে রবিউল ইসলাম , খুলনা: খুলনা নগরীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক (ইনস্পেক্টর) মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ফজলুর রহমানের মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মেয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সোমবার দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে যশোর থেকে খুলনায় আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ​পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত অবস্থায় সিআইডি কর্মকর্তা ফজলুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।