November 6, 2026, 12:21 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

Reporter Name

সাব্বির খান ডালিম : খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বুধবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাজি সমিতির সদস্য সাংবাদিক সেলিমা আবেদের চিকিৎসা ও সুস্থতার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তাঁর মানবিক সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, আইয়ুব আলী মোল্লা, শেখ ফরহাদ হোসেন, জেলা ঠিকাদার সমিতির সভাপতি বদরুদ্দোজা বাবলু শাহজাহান জমাদ্দার এবং ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।