November 6, 2026, 12:17 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

ডুমুরিয়ায় পৈতৃক সম্পত্তি জবর দখলের অভিযোগ সংবাদ সম্মেলনে ন্যায্য জমি ফিরে পাওয়ার দাবি

Reporter Name

স্টাফ রিপোর্টার, মো. রুবেল শেখ : খুলনার ডুমুরিয়ায় পৈতৃক সূত্রে পাওয়া ৩১ শতাংশ জমি জবর দখলের অভিযোগ উঠেছে। জমির ন্যায্য হিস্যা ফিরে পেতে এবং বিরোধের সুষ্ঠু সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রবিউল ইসলাম মোড়ল নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম মোড়ল অভিযোগ করেন, ডুমুরিয়া থানার নরনিয়া মৌজার খতিয়ান নং-১০৪৭ ও ৩৪৩ এবং দাগ নং-২৬৫৭ ও ২৬৪৫-এর মোট ৩১ শতাংশ জমি তার পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছিলেন। রবিউল ইসলামের দাবি, তার ভাই মো. হালিম মোড়ল বর্তমানে ওই জমি নিজের ক্রয়কৃত সম্পত্তি বলে দাবি করছেন। শুধু তাই নয়, তার পৈতৃক সম্পত্তি জবরদখল করে ভোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম বলেন, তিনি একজন অসহায় ও শান্তিপ্রিয় মানুষ। জমি নিয়ে বিরোধের কারণে তিনি পরিবার-পরিজন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। কোনো ধরনের সংঘাতে না গিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তিনি তার পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে চান। তিনি বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির সঠিক ও ন্যায্য হিস্যা বুঝে পেতে চাই। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জমির কাগজপত্র যাচাই-বাছাই ও সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানান।
অন্যদিকে, জমিটি ক্রয়কৃত সম্পত্তি এবং দখলের বিষয়ে অভিযুক্ত মো. হালিম মোড়লের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম মোড়ল পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।