November 6, 2026, 12:39 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

ডুমুরিয়ায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ

Reporter Name

সাব্বির খান ডালিম : খুলনার ডুমুরিয়ায় ছোট ভাই কর্তৃক বড়ভাইকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বড় ভাই। শুক্রবার বিকাল ৪টায় চুকনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল হালিম মোড়ল।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমার আপন ছোট ভাই রবিউল ইসলাম মোড়ল বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আমার বিরুদ্ধে এক কাল্পনিক বক্তব্য উপস্থাপন করেছে। সেই সংবাদ সম্মেলনে সে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা রীতিমত হাস্যকর ও ভিত্তিহীন। সে উল্লেখ করেছে, নরনিয়া মৌজার দুইটি খতিয়ানের ৩১ শতাংশ জমি সে ভোগ দখল করতো। সেটা নাকি আমি জোরপূর্বক দখল করে নিয়েছি। প্রকৃত পক্ষে ওই জমি কখনও সে একা ভোগ দখল করতো না, আমরা তিন ভাই একত্রে থাকাকালীন যৌথভাবে ওই জমি ভোগ করতাম।

আজ থেকে ২০ বছর আগে যখন তিন ভাই পৃথক বাড়ি করে বসবাস শুরু করি, তখন পৈত্রিক ও ক্রয় করা সম্পত্তি সমান ভাগে ভাগ করে ভোগ দখল শুরু করি। সেই থেকে উল্লেখিত খতিয়ান দুটির ৩১ শতক জমি আলাপ আলোচনার মাধ্যমে তিন ভাই শান্তিপূর্ণভাবে দখল করে আসছি। যার মধ্যে আমি নিজে মাত্র ১০ শতক জমি ভোগ দখলে আছি বাকিটা ওরা দখল করে।

এবং তার কাগজপত্রও নামজারীর মাধ্যমে আমার নামে খন্ড খতিয়ান করা হয়েছে।হটাৎ করে বছর দুই আগে আমার ভাই রবিউল উক্ত জমির আমার ভোগ দখলীয় অংশের মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস, ইউনিয়ন পরিষদ, থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বারবার বসা হয়েছে। কিন্তু কোথাও সে তার মালিকানা প্রমাণ করতে পারেনি। তারপরও মুলতঃ আমাকে হয়রানী করা এবং সামাজিকভাবে আমার মান মর্যাদা ক্ষুন্ন করার জন্য এইসব কল্পকাহিনী রটিয়ে বেড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আব্দুল হালিম আরও বলেন, অন্যায়ভাবে আপন ভাই বা অন্য কোন ব্যক্তির এতটুকু সম্পদ ভোগ করার কোন ইচ্ছা আমার নেই। মুলতঃ আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লুটতে চায়, এটা আমার ভাই রবিউল অনুধাবন করতে না পারার কারণে সে এইসব অহেতুক কাজ করে বেড়াচ্ছে। যাতে সে নিজে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আমাকেও সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করছে। তাই শুধু শুধু ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা না করে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্যে তাকে আহবান জানাই। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তার ভাই হাবিবুর রহমান, প্রতিবেশী আলতাফ মোড়ল, হাফিজুর রহমান গাজী, মাহাতাপ মোড়ল, মেহেদী হাসান বাবলু, এনামুল মোড়ল ও ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।