পাইকগাছা খুলনা প্রতিনিধি : – খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে সৌগত ঘোষ ওরফে সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার বিকেলে নতুন বাজারে আয়োজিত এ মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন, জমি অধিগ্রহণের নামে সরকারি অর্থ উত্তোলনে অনিয়ম এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়। একই সঙ্গে তাঁর সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সৌগত ঘোষ ওরফে সোহাগ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের জন্য জমি দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তাঁরা। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় তাঁর ফাঁসির রায় কামনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে এক মুসলিম মেয়েকে বিয়ে করার অভিযোগও তোলা হয়।